হে প্রভু,তুমি মাফ করে দাও
সভ্যতার নগ্নরুপ কত আর মেনে নেওয়া যায়?
মনুষ্যত্বের ক্ষয়ে যাওয়া কত আর দেখা যায়?
একটু আড়াল দাও প্রভু, একটু আড়াল কর।
ইতরপনা দেখে দেখে ক্লান্ত দুচোখ
গুবরে পোকার মতো এই বেঁচে থাকা
কীটপতঙ্গের কোলাহলে ত্যক্ত বিষন্ন চারিধার
এই বিবর্ণ জীবনে বিবর্তনের আলো দাও প্রভু।
উজ্জ্বল উষার লোহিত আলো দাও প্রভু।
