বিবর্ণ সভ্যতা -মো. বদিউজ্জামান
আগুন বাতাসে ভারী শ্যামল পৃথিবী
প্রলয় তান্ডবে পুড়ে সভ্যতা হয় ছারখার
শান্তির সুবাতাস নয়, নয় স্বস্তির নিশ্বাস
পৃথিবী জুড়ে বাড়ে শুধু হাহাকার ।
তন্ত্রমন্ত্রের নামে চলে
স্বার্থ আর সংঘাতের উদ্ভট খেলা
সভ্যতার পুরনো মানচিত্র হয় বিবর্ণ
নতুন ক্ষতে বাড়ে পৃথিবীর রুগ্নতা ।
তবু মানুষ স্বপ্ন দেখে সোনালী দিনের
রক্ত আর ঘামে বোনে স্বপ্নের বীজ
সহস্র রক্ত ঋণে ধুইয়ে দেয় পুরনো পাপ
আশাবাদী মানুষের জয়যাত্রা তবু বহমান থাক।
