চিনবে না তুমি -মো. বদিউজ্জামান
চিনতে চাও কেন তুমি আমাকে?
চেনায় জানায় কি লাভ হবে আর?
কে কাকে চেনে? চারিদিকে করুণ আঁধার
পরিচয় ভোলার সময়ে, পরিচয় মনে থাকে কার?
তার চেয়ে ফিরে যাও তুমি
পূর্বপ্রেমের কথা যাও ভুলে
হারায় যে প্রেম অবহেলে
হাজার রোদনে তা কি আর মেলে?
