অবিচ্ছেদ্য এই আমি -মো. বদিউজ্জামান

একটি জীবন নয় শুধু একক জীবন
একটি নদী নয় শুধু একক নদী
একটি পাহাড় নয় শুধু একক পাহাড়
একটি গাছ নয় শুধু নিঃসঙ্গ এক গাছ।
জীবনে হাজার জীবন থাকে
হয়তো লক্ষ জীবন থাকে
নদীতেও থাকে লক্ষ জীবনের সমাহার
পাহাড় তো কত না জীবনের আবাস
একটি গাছ শ্যামল পৃথিবীর প্রতীক।
আমাকে তুমি বিচ্ছিন্ন করতে পার
ভাবতে পার নিঃসঙ্গ একাকী একজন
কিন্তু সে তো শুধুই তোমার বিরস ভাবনা
প্রত্যেক প্রাণ, প্রত্যেক অপ্রাণও
এই পৃথিবীর অবিচ্ছেদ্য অংশ
আমিও নই তার ব্যতিক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *