রক্ত ঝরে অবিরাম -মো. বদিউজ্জামান
স্বপ্ন কেড়ে নিতে নিতে
আমাকে করেছো স্বপ্নহীন
বিবর্ণতার মোড়কে ঢেকেছো
যে জীবন আমার ছিল রঙিন।
আশার সহস্র ঢেউ
আশাহীন নিস্তব্ধতায় গুমরে মরে
আলোর সাম্পান ছিনিয়ে নিয়ে
অন্ধকার করেছে আমার আলোর জগৎ।
তবু ক্ষান্ত হও না তুমি , হে নিষ্ঠুর!
তবু তুমি সাড়া না দাও, থাক নিরুত্তর
ধারালো করাত হানো আমার বুকে
নির্লিপ্ত নয়নে দেখো হৃদয়ের রক্তস্রোত ছোটে।
