শপথ -মোঃ বদিউজ্জামান
পৃথিবীর পথে একটি আঁচড় আঁকব আমি
থামি হাজার বার আমি থামি
শ্বাস নেই প্রাণ ভরে
দুচোখ মেলে দেখে নেই পথ ।
দেখি পথের ফুল ফল পাথর
কেটে যায় দিন, কাটে রাতের অন্ধকার প্রহর
নক্ষত্রের মতো আড়ালে চলি পথ
পৃথিবীর পথে একটি চিহ্ন রাখার কঠিন শপথ।
