বিবাগী মন -মোঃ বদিউজ্জামান
স্তব্ধ আকাশ, বেদনায় যেন ভার
সাদা কালোয় মোড়ানো এক চাদর
অন্ধকারে ঢাকা পড়েছে চাঁদ
আলোর শশধর বিদায় নিয়েছে যেন।
কোলাহল সেও থেমে গেছে
মানুষ শ্রান্ত ক্লান্তির কাছে
শ্রান্ত পাখিরাও ফিরেছে নীড়ে
তবু কোথায় কোন বিবাগী মন
নীরবে, হারানো প্রেম খুঁজে ফিরে।
