ফিরে যাও সুখ পাখি -মোঃ বদিউজ্জামান
ফিরে যাও সুখ পাখি
যাও ফিরে সুখের নীড়ে
অশ্রু ভেজা চোখে দেখি
দুঃখ দিনের সুখ মোচড়ে উঠে
কষ্টক্লিষ্ট হৃদ মন্দিরে।
ফিরে যাও সুখ পাখি
যাও ফিরে মুক্ত আকাশে
দিয়ে যাও বাদল দিনের হা-হুতাস
বলে যাও সে যেন ফিরে আসে।
ফিরে যাও সুখ পাখি
যেখানে চায় তোমার মন
বলে যাও তার কাছে
এ মনে জ্বলে কত আগুন!
