পতঙ্গ জঙ্গলে -মোঃ বদিউজ্জামান
কতকাল কেটে গেল হায় আমার
এই পতঙ্গ জঙ্গলে হেঁটে হেঁটে
কতবার আমি থেমেছি যে
মানুষকে খুঁজে পেতে মানুষের বেশে।
পতঙ্গ বেশে মানুষের এই উড়াউড়ি
রক্তের হোলি খেলার উৎসবে,
শত্রুর সাথে বন্ধু বেশে গলা ধরাধরি
মানুষ পতঙ্গের বেসুমার ছড়াছড়ি।
