বৃষ্টি তুমি থেমে যাও -মোঃ বদিউজ্জামান
খুব মন খারাপ আমার
কখনো ঝির ঝির কখনো ইলশে গুঁড়ি
কখনো খুব প্রবল বৃষ্টি ঝরছে
কোনো লক্ষণ নেই থামার।
মাঝে মাঝে আমার মনে হয়
এত বেশী বৃষ্টি ভালো নয়
সম্বলহীনের কষ্ট বাড়ে
জল জমে জমে জলাবদ্ধতাও যে হয়।
বেশী বেশী বৃষ্টি দেখে অন্য ভাবনাও হয়
বৃষ্টি মুছে দেয় কী স্মৃতির কোষগুলো?
তা না হলে ভুলে যাই কেন
কে আমি?কে আমরা?
মনে প্রশ্ন জাগে,প্রবল বৃষ্টির ধারা
আমাদের সব রক্তত্যাগই কী মুছে দেয়?
অস্পষ্ট করে দেয় কী আমাদের স্বপ্ন?
স্বার্থপরতায় আমরা হয়ে পড়ি কী নিদারুন দিশেহারা!
বৃষ্টি তুমি থেমে যাও
আমাদের স্মৃতির কোষগুলো রেখে যাও
আমাদের ভাবতে সময় দাও
স্মৃতিভ্রষ্টের বিভ্রম হতে মুক্তি দাও।
