প্রভু আলো দাও -মোঃ বদিউজ্জামান
প্রভু, আলো দাও, চক্ষু মেলে দেখতে দাও
হৃদয়ে উপলব্ধি দাও, আলোয় হৃদয় পূর্ণ করে দাও
তাপিত মনের অশুভ বাসনা নাশ করে দাও
প্রভু আলো দাও, হৃদয়ের আগল খুলে দাও।
ভাঙ্গা তরী, ভাঙ্গা হাল
প্রবল ঝড়ে টালমাটাল
অকূল পাথার, আঁধার চারিধার
প্রভু সহায় হও, তুমি কর উদ্ধার।
