ও কিছু নয়, প্রেয়সী -মোঃ বদিউজ্জামান

ও কিছু নয়, প্রেয়সী
একটু নির্ভার হওয়ার চেষ্টা,
অনেক পিপাসা বুকে
তবু এমন জল নেই,
মেটাতে পারে তেষ্টা।
ও কিছু নয় প্রেয়সী
একটু ঝুলে থাকার বাসনা
ডাকি এত করে, এত করে ডাকি
তবু দূরে রও, তবু কাছে আস না।
ও কিছু নয়, প্রেয়সী
বুকের জ্বলন, দহন অগ্নিসম
বলেছি অনেক আপন তুমি
তুমি আমার প্রিয়তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *