28 Jan 2026 BZ 0 Comments স্বদেশ তুমি -মোঃ বদিউজ্জামান লক্ষপ্রাণের রক্ত ঋণে জন্ম আমার স্বদেশ ভূমি তোমার রক্তচরণ করে স্মরণ নিত্যদিনের সূর্যচুমি। হাজার তিমির রাত্রি শেষে এসেছ তুমি উষ্ণ হেসে স্বদেশ আমার, জননী আমার থাকবে তুমি রক্তে মিশে।