তবুও জীবন মোঃ বদিউজ্জামান
তোমার অপেক্ষার বেদনা তোমার
তোমার আনন্দের সুখও তোমার
দুঃখের ভান করা মানুষের মন
তুমি চেনো না, বুঝো না।
জানো না তার অন্তর্গত অনুভূতি
নিগুঢ় রহস্যে মোড়ানো মনের খেয়াল
খেলায় মানুষ তুলনাহীন
অন্তরে হাসে সে
যখন তুমি বেদনায় নীল।
তবুও হাসো তুমি
হও আনন্দে উল্লসিত
এ জীবনে কিছুই নয়
জীবনের মতো সত্য
বেঁচে থাকাই চরম কাঙ্খিত।
