কিংকর্তব্যবিমূঢ় -মোঃ বদিউজ্জামান
আমি কিংকর্তব্যবিমূঢ়
ঘটনাপ্রবাহ আমাকে তাই করেছে
তবে সময়ে সব সয়ে যায়
সয়ে যেতে হয়
সময়ের উল্টোচিত্র দেখার জন্য।
মহাসাগরের তলদেশে
কুঁড়িয়ে পাওয়া মহাদেশ সেও সত্য
তুমিও সত্য, শাশ্বত পৃথিবীর মতো সত্য
সত্যের গায়ে লাগা ধুলিকণা, ও কিছু নয়
বাতাসে কখন পড়বে ঝরে,
সে বুঝতেই পারবে না,
কিন্তু তুমি তো তুমিই
ঈশ্বর যেমন ঈশ্বর
সত্য যেমন সত্য।
কিছু মনে করো না বন্ধু আমার
তুমি রবে নীরবে, সরবে
লোহিতকণিকায় বহমান
জাগ্রত পৃথিবী বোঝে
তোমার সম্মাান।
আবার দেখা হবে, কথা হবে
আমাদের কথার ফুলঝুরি
ফুরোবে না কখনো
তা কখনো ফুরোবার নয়
কেটে যাবে একটু কুয়াশা
দ্বিধা-দ্বন্দ্ব আর মিথ্যে ভয়।
