কিছু মুহূর্ত দিও -মোঃ বদিউজ্জামান

খুব বেশী কিছু না দিলেও
কিছু স্মৃতিময় মুহূর্ত দিও
খুব বেশী কিছু না দিলেও
চোখের জল মোছার সময় দিও।
তারপর না হয় চলে যেও
যেখানে তোমার সুখের সাগর
প্রেমের অনন্ত আকাশ পড়ে থাকে
সেই সেখানে চলে যেও।
আমাকে শুধু কিছু মুহূর্ত দিও
অবাক চোখে দেখার নেওয়ার
মেঘলা মেদুর দিনে
তোমাকে ভেবে ভেবে সময় কাটানোর
কিছু স্মৃতি কাতর মুহূর্ত দিও।

বর্ণিল মানুষ – মোঃ বদিউজ্জামান

হাজার বর্ণ মানুষ তোমার
হাজার তোমার মন
দেখে দেখে বিস্ময় বিমুগ্ধ
বিস্ময়ে কাটে সারা জীবন।
অবোধ্য ভাষার মুর্ছনায়
বলে যাও কত কথা
স্তব্ধ আমি চেয়ে থাকি
মানুষ তোমার আছে কত ভাষা!
কানের কাছে গুনগুন করে
হাজার কথার ফুল ফোটাও
শত চেষ্টাতেও পারি না বুঝতে
সুন্দরী তুমি, গলগল করে কি কথা কও।
ফেরীঘাটে বসে এক চাইনিজ সুন্দরীর কথার ফুলঝুরি শুনছি। কিন্তু কিছু বুঝতে পারছি না। সেই অনুভূতি ব্যক্ত করার চেষ্ট।।

পতঙ্গ প্রেম -মো. বদিউজ্জামান

আলোর প্রেমে পতঙ্গ মরে
এ প্রেম আত্ন হননের
তোমার সাথে আমার প্রেম
অনুরুপ মরনের হায়!
জানো তুমি এ প্রেমে কি পার্থক্য ?
পতঙ্গ মরে একবার
আর আমি মরি বারবার
আমি মরি হাজার বার।

তবু বেঁচে থাকে ভালোবাসা -মো. বদিউজ্জামান

কথার নদীতে আর স্রোত বয় না
আবেগের নদী মরেছে অনেক আগে
কল্পনার যত ফুলেল বৃক্ষ হয়েছে, পুষ্পহীন
রোদেরা যে মরেছে নীল বেদনায়।
তবু, তুমি বলো ভালোবাসা বেঁচে আছে!
আমি তন্ন তন্ন করে খুঁজি কোথায় ভালোবাসা?
হৃদয়ের সব অলিগলি শূণ্যতায় কাঁদে
ভালোবাসা মরীচিকা এখন
গুমরে গুমরে কাঁদে ডলারের ফাঁদে।